Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মোল্লাপুর বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

বিয়ানীবাজার সংবাদদাতা |  ২৪ এপ্রিল, ২০১৬

মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন হয়।

নির্বাচনে মোল্লাপুর গ্রামের সেলিম উদ্দিন ডাব প্রতীকে ১শ ৮৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন। কটুখালিরপারের মো. শরিফ উদ্দিন আনারস প্রতীকে ১শ ৪৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। প্রাইমারিতে তবারক আলী দেয়াল ঘড়ি নিয়ে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মাধ্যমিকে মাতাব উদ্দিন ছাতা প্রতীকে ১শ ২৮ ভোট পান এবং আব্দুল হান্নান দোয়াত কলম প্রতীক নিয়ে ১শ ২৬ ভোট পান। প্রাইমারিতে বাবুল আহমদ ১৯ ভোট পান ও আলতাফ হোসেন সাবুল ১৪ ভোট পান।

এদিকে, ভোটের ফলাফল বর্জন করেছে ছাতা প্রতীক ও দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থকরা। তারা অভিযোগ করে বলছেন, জাল ভোটের ছাড়া ছড়ি ছিলো। জাল ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করা হয়েছে।

একজন মহিলা ভোটার অভিযোগ করে বলেন, তিনি ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে বিদ্যালয়ের আয়া রানী বেগম তার হাত থেকে বেলট পেপার নিয়ে গোপন কক্ষে গিয়ে ভোটারের অনুমতি না নিয়ে তার পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মারেন।

গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকার নিয়মকানুন থাকলেও কেন্দ্রের ভিতরে থাকা স্কুলের প্রাইমারি শাখার শিক্ষক আতাউর রহমান মিডিয়ার লোক ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি করেন এবং পরে কেন্দ্রের প্রধান কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুর রহমানও সংবাদ মাধ্যমের লোককে ভোট গণনার কক্ষে প্রবেশে বাধা প্রদান করেন। সাংবাদিকদের সাথে এরূপ অসৌজন্যমূলক আচরণে অস্বচ্ছ ভোট গ্রহণ প্রক্রিয়ারই ইঙ্গিত আখ্যায়িত করে মাতাব উদ্দিন ও আব্দুল হান্নান প্রার্থীদয়ের কর্মী সমর্থকরা এর নিন্দা জানান।

বিয়ানীবাজার প্রেস ক্লাব বিষয়টি জেনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.