Sylhet Today 24 PRINT

তাহিরপুর বিএসএফ কর্তৃক বাংলাদেশি শ্রমিক আটক

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে সাইদুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের আলী রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার ভোররাতে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সোর্স পরিচয়ধারী লাউড়েরগড় গ্রামের নবীকূল,নুরু মিয়া, রাজ্জাক ওজজ মিয়া বিজিবি ক্যাম্পের নামে প্রতি নৌকা থেকে ১০০টাকা করে উৎকোচ নিয়ে প্রায় ২শতাধিক শ্রমিককে বারকি নৌকাসহ পাথর আনার জন্য অবৈধভাবে লাউড়গড় সীমান্তে ১২০৩নং পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে রাতের আধাঁরে চোরাইভারে পাথর আনতে ভারতের গুমাঘাট এলাকায় পাঠায়। এসময় খবর পেয়ে টহলরত বিএসএফ সদস্যরা সবাইকে তাড়া করলে শ্রমিক সাইদুল ইসলামকে ৭টি বারকি নৌকাসহ আটক করে। আর অন্যান্যরা শ্রমিকরা পালিয়ে আসতে সক্ষম হয়।

এ ব্যাপারে জানতে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দিন ও লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হাকিমের সরকারী মোবাইল নাম্বারে বারবার ফোন করলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

লাউড়গড় ক্যাম্পের এফ.এস মোহাম্মদ ফারুক খান লোক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আমি নির্বাচনের দায়িত্বে বর্তমানে এলাকার বাহিরে আছি,তবে লোক আটকের ঘটনাটি জানতে পেরেছি।

উল্লেখ্য, অবৈধভাবে যাদুকাটা নদী দিয়ে কয়লা ও পাথর চোরাচালান করতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে এপর্যন্ত ৫জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। অথচ আজ পর্যন্ত এ ব্যাপারে নেওয়া হয়নি কোন আইনগত পদক্ষেপ। যার ফলে চোরাচালানীরা এই সীমান্তকে তাদের স্বার্গরাজ্য মনে করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.