Sylhet Today 24 PRINT

মাধবপুরে নকলের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন সময়ে নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (২৪ এপ্রিল) অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন সময়ে বহিস্কার করা হয়। 

জানা যায়, উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন সময়ে ধর্মঘর কলেজের ২ শিক্ষার্থী নকল করার সময় উপজেলা নিবার্হী কর্মকতা কৃর্তক দায়িত্ব প্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম তাদের বহিষ্কার করেন।

ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনই পুরাতন ছাত্র।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কে এই কেন্দ্রের পরির্দশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরীক্ষায় নকল করার দায়ে ২ ছাত্রকে বহিষ্কার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.