সিলেটটুডে ডেস্ক | ২৬ এপ্রিল, ২০১৬
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার(২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মধ্যনগর থানার রামদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-ওই এলাকার জগদিশ সরকার (৭০), তার ছেলে রঞ্জিত সরকার (৪৫), রঞ্জিতের স্ত্রী রিতা (৩৫) ও মেয়ে সোনালী (১০)।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ খবরটি নিশ্চিত করে জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।