Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দুই জামায়াত নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৫

মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আলখাছুর রহমান (৪৩) ও মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি সেলিম খান (৪৫)।

বৃহস্পতিবার ভোর ৫টায় মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে আখলাছুর রহমানকে ও বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই এলাকা থেকে সেলিম খানকে আটক করা হয়। 

তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়ে মৌলভীবাজার থানা পুলিশ। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.