Sylhet Today 24 PRINT

টুকেরবাজারে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০১৬

সিলেট সদর উপজেলার টুকেরবাজারে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক রাজা মিয়া (৩৮) কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হয়। 

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে রাজা মিয়াকে আসামী করে একট মামলা দায়ের করেছেন।

গত সোমবার বিকাল ৪টায় স্থানীয় হায়দারপুর কালিগাও নলেজ হোমে এ ধর্ষনের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলো হায়দরপুর গ্রামের মৃত জমির মিয়ার ছেলে রাজা মিয়া।

জানা যায়, হায়দারপুর কালিগাও নলেজ হোম একাডেমির শিক্ষক রাজা মিয়ার কাছে প্রাইভেট পড়তো স্থানীয় শিকলকেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী (৮)। সোমবার বিকাল পৌঁণে ৫টার দিকে রাজা মিয়া অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে মেয়েটিকে হায়দারপুর কালিগাও স্কুলে বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে রাজা মেয়েটিকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়।

শিশু শিক্ষার্থী ধর্ষণের এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন হায়দারপুর কালিগাঁও নলেজ হোমে ভাঙচুর করেন। তারা ধর্ষক রাজা মিয়াকে গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবিতে রাত সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রায় ১ ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, একজন শিক্ষক হয়ে রাজা মিয়া যে কাজ করেছে তা অত্যন্ত জঘন্য। এজন্য তার কঠোর শাস্তি হওয়া উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.