Sylhet Today 24 PRINT

বড়লেখাসহ ৫ পৌরসভাকে কম্পিউটার সামগ্রী প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখাসহ সিলেট বিভাগের ৫ পৌরসভাকে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে। মিউনিসিপ্যাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের মাধ্যমে পৌরসভা সমূহের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়।

এলজিইডি সিলেট (অঞ্চল) এর রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের মাধ্যমে কম্পিউটার সামগ্রী প্রাপ্ত পৌরসভাগুলো হচ্ছে-দিরাই, বড়লেখা, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও কানাইঘাট।

মঙ্গলবার এলজিইডি সিলেট (অঞ্চল) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সকালে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সিলেট (অঞ্চল) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আদিনাথ ঘোষ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এলজিইডির রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের উপ পরিচালক মো. ইনামুল কবীর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কনাইঘাট পৌরসভার মেয়র নিমাজ উদ্দিন, জকিগঞ্জ পৌরসভার মেয়র প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.