Sylhet Today 24 PRINT

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকান্ডের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী’র যৌথ আয়োজনে উদীচী’র সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিসের সভাপতিত্বে ও কামরুল হাসান মিজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য মকবুল হোসেন, যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মাসুদ রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে। মৌলবাদী জঙ্গিগোষ্ঠী ধর্মের নামে দিনেদুপুরে নিরীহ মানুষ খুন করছে। অথচ এই খুনিদের ধরতে রাষ্ট্র ব্যার্থ হচ্ছে। খুনের তালিকায় যেকোন সময় যে কারো নাম যুক্ত হতে পারে। এসকল নির্মম হত্যাকান্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে বাসার পাশে দুর্বৃত্ত কতৃক খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.