জগন্নাথপুর প্রতিনিধি | ২৭ এপ্রিল, ২০১৬
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ষোষিত হল রাণীগঞ্জ ইউনিয়ন অয়ায়মী লীগের প্রার্থীর নাম। রাণীগঞ্জে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন শহীদুল ইসলাম রানা।
এর আগে সুন্দর আলী, ছদরুল ইসলাম ও শহীদুল ইসলাম রানার নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।
তার পরিপ্রেক্ষিতে যাচাই বাচাইয়ের পর শহীদুল ইসলাম রানার নাম ঘোষণা করা হয়।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা প্রশাসক ব্যারিষ্টার এনামুর কবির ইমন বলেন, ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের নৌকার মাঝি শহীদুল ইসলাম রানাকে নির্বাচন করেন কেন্দ্রীয় দপ্তরের নেতৃবৃন্দ।