Sylhet Today 24 PRINT

পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে গণসচেতনা তৈরিতে ৫ নং ওয়ার্ডে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর ৫ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনা তৈরিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 'সবাই মিলে কাজ করি, পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলি'- এই শ্লোগান নিয়ে বুধবার দুপুরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা থেকে নিজের এলাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থপনা কমিটির উদ্যোগে এই শোভাযাত্রায় নগরীর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, মজরুল হোসেন, আজাদুর রহমান বাবুল, আলমাস আহমদ শুকুর, আল আমিন, আশরাফ হোসেন খান, আলাউদ্দিন, নিজাম উদ্দিন, সায়রা খাতুন প্রমুখ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.