Sylhet Today 24 PRINT

ছাতকে খড় শুকানো নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৬

সুনামগঞ্জের ছাতকে খড় শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।

বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম জসিম উদ্দিন কবির (২১)। তিনি মির্জাপুর গ্রামের মো. ওয়ারিশ আলী ছেলে।

স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর সঙ্গে তার প্রতিবেশি ইদ্রিছ আলীর জমিনের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওয়ারিশ আলীর ছেলে সিএনজি চালক মো. কবির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো অন্তত ৫ জন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ওসি আশিক সোজা মামুন জানান, এখন পরিস্থিতি শান্ত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.