Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাবার হোটেল, মাংস বিক্রেতাসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দগ্রাম ও বড়লেখা সদরের হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চান্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে মাংস বিক্রেতা হেলাল আহমদকে ৫ হাজার টাকা, মোটরযান আইনে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার সোহেল আহমদকে ১হাজার টাকা, মাহা জামাল ভেরাইটিজ ষ্টোরকে ভেজাল খাবার লবণ বিক্রির দায়ে ২ হাজার টাকা, মতলিব ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, খাবার অপরিছন্নভাবে থাকার অভিযোগে গাউছিয়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও বড়লেখা সদরে এসএ ট্রেডার্সকে ভেজাল খাবার লবণ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.