Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় টমটম চালকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি  |  ২৭ এপ্রিল, ২০১৬

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এক টমটম চালক নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলাধীন আসামপাড়া ব্রিজ নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মাসুম আহমদ (২২)। তিনি জৈন্তাপুরের বিড়াখাই গ্রামের আজমত আলীর ছেলে।

দুর্ঘটনার পর ট্রাক চালক কুতুব উদ্দিন (৩৫) কে আটক করেন স্থানীয়রা। তিনিও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তামাবিল থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-১৪-৪০৫৪) বেপরোয়া গতিতে আসছিল। এসময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় থাকা টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে ট্রাকটি সামনে থাকা অপর একটি ট্রাককেও ধাক্কা দেয়।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবীর দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.