Sylhet Today 24 PRINT

নগরীতে ওড়নায় ফাঁস দিয়ে নৃত্যশিল্পীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর কাজল শাহ এলাকায় সুবর্ণা সাহা(৩০) নামের এক নৃত্যশিল্পী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

সুবর্ণা সাহা নৃত্যশৈলী সংগঠনের একজন সদস্য ছিলেন। মায়ের সাথে কাজল শাহ এলাকার ভাড়া বাসায় (৫২/৩) বসবাস করতেন তিনি। সুবর্ণার বাবা কয়েক বছর আগে মারা যান। দুই বোনের মধ্যে সুবর্ণা ছোট। তাঁর মা মমতা সাহা রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সুবর্ণা নিজেও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন।

জানা যায়, আজ সন্ধ্যার পরে মাকে বোনের বাসায় পাঠিয়ে একা ঘরে আত্মহত্যা করেন তিনি। বোনার বাসা থেকে ফিরে মা মমতা সাহা সুবর্নাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সুবর্নার কক্ষ থেকে তার স্বাক্ষর করা একটি ব্লাংক চেক পাওয়া গেছে।

সুবর্নার কর্মস্থলের এক সহকর্মী জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) অসুস্থবোধ করায় স্কুল থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন তিনি, আজ আর স্কুলেও যান নি।

আজ বিকেলে তিনি ডাক্তারের কাছেও গিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সুবর্নার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে কাল তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণত সম্পাদক রজত কান্তি গুপ্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টায় শহীদ মিনারে গুণী এই নৃত্যশিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। এরপর বেলা ৩ টায় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে তাঁর অন্তষ্টিক্রিয়া অনুিষ্ঠিত হবে।

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, সুবর্ণার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.