Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় যুবক নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৮ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন এক যুবক। এসময় কমলগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.