Sylhet Today 24 PRINT

কাতারে সড়ক দুর্ঘটনা: কানাইঘাটে নিহতদের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৬

ইসলাম উদ্দিন (৩২) ও মঈনুদ্দিন (৩০) দুই ভাই। পরিবারের স্বচ্ছলতা আনতে পাড়ি জমিয়েছিলেন কাতারে। মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় এই দুই ভাইকেই পাড়ি জমাতে হলো না ফেরার দেশে।

বুধবার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের ইসলাম উদ্দিন ও মঈনুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। নিজের দুই ছেলেকে হারিয়ে বিলাপ করছেন মা। ইসলামউদ্দিন আর মঈনুদ্দিনের স্ত্রী-সন্তানদের চোখের জল তো কিছুিতেই থামছে না। কোনো স্বান্তনাই যেনো যথেষ্ট নয় তাদের জন্য।

একই অবস্থা দেখা যায় সড়ক দুর্ঘটনায় নিহত -গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)। এই দু'জনের মৃত্যুতে পুরো গ্রামজুড়েই যেনো শোকের ছায়া নেমে এসেছে।


কানাইঘাট ড্রিম লাইন একাডেমির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিনটিা পরিবারেই শোকের মাতম চলছে। স্বজনদের কান্না থামছে না কিছুতেই।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে দেশে আসবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার কাতারের মালবাহী ট্রাকের ধাক্কায় সিলেটের কানাইঘাট উপজেলার এই চার ব্যক্তি নিহত হন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা (স্থানীয় সময় সকাল ৮টায়) ট্যাক্সিযোগে দেশটির কাতারের দোহায় স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.