ছাতক প্রতিনিধি | ২৮ এপ্রিল, ২০১৬
ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিভিন্ন বিত্তবান মানুষের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনব্যাপী জাউয়া ইউনিয়নের পাইগাঁও গ্রামের মরহুম আব্দুল গনির ওয়ারিশান যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলী, ব্যবসায়ী আইয়ুব আলী ও ব্যবসায়ী জমির আলী হাতধনালী, পুরাকাটি, টেটিয়ারচর, খরিদিচর ও চরমাধব গ্রামের ক্ষতিগ্রস্ত ২২০ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন।
বিতরণকালে জাউয়াবাজার মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুস সোবহান, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, দাতা আইয়ুব আলী, জমির আলী, এবং এনামুল হক পীর, আমজাদ আলী, সিরাজুল হক, নুরুল ইসলাম মাষ্টার, আব্দুস সোবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ২২০ পরিবারের মাঝে ৬ লক্ষ ৬০হাজার টাকা বিতরণ করা হয়।