Sylhet Today 24 PRINT

সিলেটে শিবির নেতা গ্রেফতার

মহানগর শিবির নেতা এবং ১০ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৫

মহানগর শিবির নেতা এবং ১০ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৫ মার্চ) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের একটি দল নগরীর কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া সোহেল আহমদ কলাপাড়ার হিয়াবরণ মুল্লাপাড়ার সবুজ সেনা আবাসিক এলাকার বি-ব্লকের ১৪৫ নম্বর বাসার মানিক মিয়ার ছেলে।কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক মাসুম  বলেন,  সোহেলকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।
তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.