Sylhet Today 24 PRINT

শাহজালাল সারকারখানার নাইট্রোজেন ইউনিট উদ্বোধন

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা  |  ০৬ মার্চ, ২০১৫

ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সারকারখানা নাইট্রোজেন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকায় নাইট্রোজেন ইউনিটের উদ্বোধনের ফলক উন্মোচন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।   এসময় উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শিল্পসচিব মোশারফ হোসেন ভূইয়া সিলেটের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুজ জহির চৌধূরী সুফিয়ান, সিলেটের ডিআইজি মিজানু রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বিসিআইসির চেয়ারম্যান   মোহাম্মদ ইকবাল, পরিচালক (পরিকল্পনা) ময়নুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন।  পরে নির্মাণাধীন শাহজালাল সারকারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এশিয়ার মধ্যে অত্যাধুনিক এই সারকারখানা নির্ধারিত সময়ের মধ্যে চালু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.