Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজার সদর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম আনেছা বেগম (৩০)। 

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মৃত্যু হয় আনেছার।

এ ঘটনায় তার স্বামী উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের জালাল মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

মৃতের ভাই মকু মিয়া জানান, দুপুরে তার বোনকে পিটিয়ে আহত করেন জালাল মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আনেছা বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.