Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পালিত হচ্ছে মহান মে দিবস পালন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ মে, ২০১৬

মেহনতি মানুষের অধিকার আদায়ের দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে লাল পতাকা মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা।

রবিবার সকালে সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. আপ্তাব উদ্দিন প্রমুখ।

এছাড়া বিভিন্ন শ্রম সংগঠনের নেতাকর্মীরাও শোভাত্রায় অংশ নেন।

দিবসটি উপলক্ষে ইমারত কল্যাণ শ্রমিক সংঘ, রিক্সা শ্রমিক উইনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.