Sylhet Today 24 PRINT

নগরীতে ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০১৬

সিলেট নগরীর কানিশাইল এলাকায় ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করায় বড় খুন হয়েছন বড় ভাই। রোববার সন্ধ্যা ৬টায় ইসলাম উদ্দিন (৩৫) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন দিয়ে ইসলাম উদ্দিনের ছোট ভাই আরমানের উপর গত পরশু হামলা চালায় জামাল আহমদ নামের স্থানীয় এক যুবক। ইসলাম এই হামলার প্রতিবাদ করেন।

আজ (রোববার) সন্ধ্যায় হামলার ঘটনার মীমাংসার কথা বলে ইসলামকে কানিশাইলে নিজের বাসায় নিয়ে যায় জামাল। সেখানে ইসলামকে ছুরিকাঘাত করে জামাল ও তাঁর অনুসারীরা হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

ইসলাম উদ্দিন শামীমাবাদ এলাকার বাসিন্দা তোতা মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় ইসলাম উদ্দিন ঠিকাদারের কাজ করতেন।

তোতা অভিযোগ করে বলেন, জামাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আজ সে বাসায় ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।
 
তবে ঘটনাস্থল থেকে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.