সিলেটটুডে ডেস্ক | ০২ মে, ২০১৬
সিলেট নগরীর খাসদবির এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল লুট করেছে।
সোমবার (২ মে) ভোর রাতে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ডাকাতরা।
এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানিয়েছেন, খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে।