Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নিখোঁজের দুইদিন পর জেলের লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি |  ০২ মে, ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে তৌফিক মিয়া(২৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়। জেলে তৌফিক মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আব্দুন নূর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাত ২টায় উপজেলার মাতিয়ার হাওরে নৌকা নিয়ে জেলে তৌফিক মিয়াসহ অন্যান্যরা মাছ ধরতে যায়। পরদিন রোববার ভোরে হাওরে হঠাৎ ঝড় উঠে। এসময় হাওরের পানিতে জেলেদের নৌকাটি ডুবে যায়। পরে অন্যান্যরা সাঁতরে কোন রকম তীরে পৌছলেও জেলে তৌফিক মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে তার কোর সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.