Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন: কুলাউড়ায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ০২ মে, ২০১৬

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের এক চেয়ারম্যান পদ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গতকাল ১ মে রোববার রাত ৮টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুবের আহমদ জুয়েলের সমর্থকদের মিছিল ও শোডাউন করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.