Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে জামাই-শ্বশুর পক্ষের সংঘর্ষে জামাই নিহত, আহত ১০জন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০১৬

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাপেরকোনা গ্রামে পাওনা চাইতে গিয়ে জামাই-শ্বশুর পক্ষের লোকজনের সংঘর্ষে জামাই নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ মিয়া(৫৫) সাপেরকোনা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। সোমবার দুপুরের এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ দন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সাপেরকোনা গ্রামের রাজা মিয়া পাওনা টাকার জন্য সোমবার সকালে তার মেয়ের জামাই আলা মিয়াকে বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। এর জের ধরে দুপুরের দিকে দু’পক্ষের লোকজনের মধ্যে আবারো প্রথমে কথাকাটাকাটি এর একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাজ্জাদ মিয়া বুকে বল্লমের আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, নিহত সাজ্জাদ মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.