Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

উত্থাপিত ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবী মেনে নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।

সোমবার (২ মে) নগরীর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের সামন থেকে র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনারে সহকর্মীদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা বেকার নার্সেস এ্যাসোসিয়েশন সভানেত্রী শম্পা চক্রবর্তী, মহাসচিব পলাশ কুমার লস্কর, সহ-সভানেত্রী তৃপ্তি দাস, ঝর্ণা আক্তার রিনা, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তারিক হাসান, সাংগঠনিক সম্পাদক রিতা তালুকদার, প্রচার সম্পাদক জাকির হোসেন, সম্পাদক ম-লীর সদস্য নাসিমা আক্তার, সঙ্গীতা তালুকদার, মাহবুব আলম, সদস্য ইসমত আরা, সীমা চন্দ, সুহেদা বেগম, মাহমুদ হোসেন, আলী হোসেন প্রমুখ।

র‍্যালিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেট্রন উৎপল দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.