Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা অরেন্দ্র চন্দ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

বীর মুক্তিযোদ্ধা অরেন্দ্র চন্দ আর নেই। তিনি গতকাল রবিবার ( ১ মে) দিবাগত রাত ৪টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র এবং দুই মেয়ে রেখে গেছেন। প্রয়াতের শেষ কৃত্তানুষ্ঠান তার নিজ গ্রামের শ্বাশানে গতকাল বেলা ১২.০০ অনুষ্ঠিত হয়।

গতকাল দুপুর ১২.০০ টায় নিজ বাড়িতে প্রয়াত অরেন্দ্র চন্দ গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন এর অফিসার মোঃ আব্দুল আহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ডেপুটি কমান্ডার মোঃ মনাফ খান, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার সুদিকুর রহমান, গোলাপগঞ্জ থানার এস.আই ফিরুজ, আব্দুল হানিফ খান, মোঃ দিয়াজুল ইসলাম, ফিরোজ, ইন্দ্র ভুষন, ইন্দু ভূষণ দাস বিপ্লব, মোঃ হাবিব, হীরেন্দ্র দাস প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.