Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ থেকে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০১৬

ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ন আহ্বায়ক ও ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিশ্বনাথ থানার এসআই আতিকুল ইসলাম মিলন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.