Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্রিজের নিচে পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

বড়লেখা প্রতিনিধি  |  ০৩ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী এলাকার তেঁতুলতলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা ১দিন বয়সী নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পলিথিনের ব্যাগে মোড়ানো লাশটি পুলিশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতককে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত একদিন আগে নবজাতকের জন্ম বলে মনে হচ্ছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নবজাতকের মৃত্যু ভূমিষ্ট হওয়ার আগে না পরে হয়েছিল তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.