Sylhet Today 24 PRINT

এমটিবি সাইকেল রেসঃ সেরা দশ টাইমিং

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৫

সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার সিলেটের ইতিহাসে প্রথমবারের মত রয়েল সিটিতে অনুষ্ঠিত হয়েছে এমটিবি রেস ২০১৫ । এতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা ভেলসি টিমের মোহাম্মদ রনি মাসুদ রানা ।
১২ মিনিট ১২ সেকেন্ড ৯৭ মিলি সেকেন্ডে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এ গৌরব অর্জন করেন তিনি। প্রথম রানারআপ মোহাম্মদ আবুল বাশারের টাইমিং ছিলো ১২ মিনিট ৪০ সেকেন্ড ৬৩ মিলি সেকেন্ড । দ্বিতীয় রানারআপ মাসুদ রানা গন্তব্যে পৌঁছাতে সময় নিয়েছেন ১২ মিনিট ৪৩ সেকেন্ড ৭২ মিলি সেকেন্ড সময় ।

সাইকেল রিপাবলিকের স্পন্সরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়  প্রথম পুরষ্কার বিজয়ী পেয়েছেন ১৫ হাজার টাকা । দ্বিতীয় পুরষ্কার  ১০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ৫ হাজার টাকা ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তোলে দেন সিলেট সাইক্লিং কমিউনিটির অন্যতম মডারেটর আরিফ আক্তারুজ্জামান ।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিলো সিলেটটুডে২৪ডটকম ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.