Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ০৩ মে, ২০১৬

ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আনজব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন । তিনি দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের বাসিন্দা।

আনজব আলী দীর্ঘ দিন ধরে জাউয়াবাজার ইউনিয়নের খিদরাকাপন গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে বসবাস করতেন । মঙ্গলবার বিকালে আত্মীয়ের বাড়ী থেকে জাউয়া বাজার যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া পুলিশ ফাঁড়ির কাছে সুনামগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয় । আহত আনজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে ।

দুর্ঘটনা কবলিত বাস (সিলেট জ-০৪-০১২০) পুলিশের জিম্মায় রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.