Sylhet Today 24 PRINT

পুলিশের গ্রেফতার বাণিজ্য: পুরুষশূন্য গোয়ানঘাটের গুরুকচি গ্রাম

গোয়াইনঘাট সংবাদদাতা |  ০৬ মার্চ, ২০১৫

বিরোধপূর্ণ জমি নিয়ে দুই গ্রামের মধ্যকার সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পুরুষশূন্য হয়ে পড়েছে গুরুকচি গ্রাম। স্বজনেরা পুলিশী হয়রানীর ভয়ে হাসপাতালে গিয়ে খবর নিতে পারছেন না আহতদের। ফলে আহতদের অবস্থা দিন দিন খারাপ হতে চলেছে।

গত সোমবার (২ মার্চ)হাওড়ের জমি দখলকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার গুরুকচি ও সিটিংবাড়ী গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত ৩জন নিহত হন। ঘটনার পর পরষ্পরকে দায়ি করে দুই গ্রামের পক্ষ থেকে থানায় মামলা হয়।

থানায় মামলার পর এলাকায় দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। পুলিশ শুরু করেছে গ্রেফতার বাণিজ্য। ফলে হয়রানির শিকার হচ্ছে নিরীহ গ্রামবাসী।

জানা যায়, গ্রেফতার আতঙ্কে দুই গ্রামবাসী এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

সংঘর্ষের ঘটনায় আহত হন অর্ধশতাধিক। শুক্রবার (৬ মার্চ) গুরুকচি গ্রামের মৃত মক্রম আলীর পুত্র ময়নুল হক (৩৫) মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.