Sylhet Today 24 PRINT

বাগবাড়িতে তুলা ফ্যাক্টরির গুদামে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি

সিলেট নগরীর উত্তর বাগবাড়ির আল মদিনা আবাসিক এলাকায় একটি তুলা ফ্যাক্টরির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৫

সিলেট নগরীর উত্তর বাগবাড়ির আল মদিনা আবাসিক এলাকায় একটি তুলা ফ্যাক্টরির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই আবাসিক এলাকায় ৩৬৪ নং বাসায় কামাল বেডিং স্টোর নামক একটি তুলা ফ্যাক্টরির গুদামে শুক্রবার বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তারা। তবে তার আগেই লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন আহমদ  জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে তুলা ফ্যাক্টরির গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.