Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৪ মে, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও গাঁজা উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৪ মে) ভোররাতে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মনতলা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার ভোর রাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে।

অপরদিকে ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু হানিফের নেতৃত্বে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ১শ২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ উদ্ধার করে।

উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.