Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, অাহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৬

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত অপর ৫জন অাহত হয়েছেন৷ 

বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লেভার নিয়ে পাথর লোডের উদ্দেশ্য জাফলং যাওয়ার পথে সিলেট তামাবিল মহাসড়কের কদমখাল এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি রাস্তার পাশে উল্টে যায়৷ এঘটনায় ঘটনাস্থলে ১জনের মৃত্যু হয়৷ অপর ৫জন অাহত হন৷

নিহত ব্যক্তি উপজেলা ভিত্রিখেল তেতইর তল গ্রামের মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে জহির উদ্দিন (৩২)৷

অাহতরা হলেন একই গ্রামের তারা মিয়ার ছেলে হাসান অাহমদ (২১), হাবিব অালীর ছেলে মুমিন উদ্দিন (২৫), খোরশেদ অালমের ছেলে হোসেন অাহমদ(২০), বাচ্ছু মিয়ার ছেলে সেলিম অাহমদ(২০), মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে খলিলুর রহমান (২২)৷ ঘটনার পর পর এলাকাবাসী অাহতদের উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ 

এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বৃহত্তর জৈন্তাপাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও নবনির্বাচিত নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট৷ তিনি জানান, ড্রাইভারের অজ্ঞতার কারনে এবং হেল্পার দিয়ে গাড়ী পরিচালনার কারেন এ দূর্ঘটনাটি ঘটে৷ 

অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসেন৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.