Sylhet Today 24 PRINT

ভোররাতে লাক্কাতুরা চা বাগান থেকে ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০১৬

বৃহস্পতিবার ভোরের দিকে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে তিন ডাকাতকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বৃহস্পতিবার ভোররাতে সোয়া ৩টার দিকে তাদের আটক করা হয়।

এরআগে বুধবার মধ্যরাত থেকে পুরো নগরজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিরোধে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়। এতে নগরীর বিভিন্ন এলাকায় রাতভর লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়।

জানা গেছে, নগরীতে ডাকাত সদস্যরা প্রবেশ করেছে এমন খবরে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এরপর থেকে নগরীর প্রতিটি পাড়ায় শুরু হয় পাহারা। ডাকাতদের আটকের জন্য পুলিশও অভিযান শুরু করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় লাক্কাতুরা চা বাগান থেকে বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার দিকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আবদুল (১৮), সাইদুল্লা(১৯) ও রাজু (১৮)।

ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেনবিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.