বিশ্বনাথ প্রতিনিধি | ০৫ মে, ২০১৬
প্রতিপেক্ষর হামলায় আহত হয়ে ২দিন ধরে সিলেট ওসমানী হাসপাতালে কাতরাচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের রুজেন আহমদ নামের এক মেম্বার পদপ্রার্থী। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সত্তিশ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে পুরাতন হাবড়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (ফার্নিচার) বসাছিলেন মেম্বার প্রার্থী রুজেন আহমদ। ওইদিন রাত ১০টার দিকে দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁওয়ের বৈকরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায় এবং দোকানের আসপত্র ভাংচুর করে। এসময় মধ্যস্থায় গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
এরা হচ্ছেন- আব্দুল মতিন, ফারুক মিয়া, আলী আহমদ। পরে স্থানীয়রা রক্তাত্ব অবস্থায় রুজেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সিলেট ওসমানী হাপতালে ভর্তি করেন। হামলার পর থেকে গত দু’দিন ধরে রুজেন আহমদ সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পুরাতন হাবড়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী কোন বিষয় নয়, পূর্ব বিরোধ নিয়েই হঠাৎ রুজেনের ওপর হামলা চালিয়েছে প্রতিপেক্ষর লোকজন।
হামলার বিষয়ে কিছুই জানেন না জানিয়ে বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাই বলেন, মামলা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।