মাধবপুর প্রতিনিধি | ০৫ মে, ২০১৬
হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাজা ও ৩১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- বৃহস্পতিবার ভোর রাতে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাজা উদ্বার করেছেন।
একই দিন বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির হাবিলদার সানোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির অপর একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
অপর দিকে চুনারুঘাট বাল্লা বিওপির নায়েব সুবেদার মেজবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল বৃহস্পতিবার ভোর রাতে চুনারুঘাট উপজেলার টেকেরহাট গ্রামে অভিযান চালিয়ে ২৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান,বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।