Sylhet Today 24 PRINT

সেনা কর্মকর্তা তানিয়ার অকাল মৃত্যু, কমলগঞ্জে শোকের ছায়া

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৫

লিভার সংক্রান্ত জটিলতা ও হৃদরোগে ভুগে মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট তানিয়া জেবিন। শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কমলগঞ্জে। কমলগঞ্জ উপজেলার মধ্যে তানিয়া জেবিনই একমাত্র নারী হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন । সদাহাস্য তানিয়ার এমন অকাল প্রস্থান মানতে পারছে না কেউ ।

পারিবারিক সূত্রে জানা যায়, দু'মাস আগে তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে পিজি হসপিটালে নেওয়া হয় । সেখানে তার লিভার ও হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে ।

শুক্রবার রাতে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তানিয়া ।


নিহতের ভাই আতিকুর রহমান তানিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.