Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাংবাদিক তপন কুমার দাসের জেঠা’র পরলোকগমন: শোক প্রকাশ

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০১৬

দৈনিক ইত্তেফাক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে টুয়েন্টিফোরের বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাসের জেঠা ও ব্যবসায়ী স্বপন কুমার দাসের বাবা মাইজগ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক জিতেন কুমার দাস (৭৮) শুক্রবার সকালে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ক্লিনিকে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

শুক্রবার বিকেল চারটায় প্রয়াতের নিজ গ্রামের পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

এদিকে সাংবাদিক তপন কুমার দাসের জেঠা’র মৃত্যুতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নিজবাহাদুর ইউপির চেয়ারম্যান আলাল উদ্দিন ও নবনির্বাচিত চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।

বড়লেখা প্রেসক্লাবের শোক :
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাড. গোপাল দত্ত, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, মিজানুর রহমান, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, রুয়েল কামাল, আদিব মজিদ, এ.জে লাভলু, খলিলুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.