Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নবেল

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০১৬

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে আজিজ আহমদ সেলিম এবং সাধারণ সম্পাদক পদে শাহ্ দিদার আলম নবেল বিজয়ী হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে সেলিম ৪৮ ভোট পেয়ে সভাপতি ও নবেল ৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি লিয়াকত শাহ ফরিদী ২৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সাল আহমদ বাবলু পেয়েছেন ৩১ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি (১ম) ওয়েছ খছরু ৪০টি এবং সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সহ-সাধারণ পদে এ. সুটন সিংহ ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির ৪৮ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফয়সল আহমদ মুন্না ৪৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ রাসেল ৫০ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এম এ মালেক ৪৪ ভোট, পাঠাগার সম্পাদক পদে কাইয়ুম উল­াস ৩৮ ভোট, দফতর সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে তুহিনুল হক তুহিন ৪৯ ভোট, ইমরান আহমদ ৪৫ ভোট, রজত চক্রবর্তী ৩৩ ও নুরুল হক শিপু ৩২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.