Sylhet Today 24 PRINT

কুচাইয়ে কেন্দ্র দখলের চেষ্টা আ. লীগের, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের ইছরাব আলী হাই স্কুল কেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। এসময় একজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষনিকভাবে আটককৃতের নাম জানা যায়নি। এ নিয়ে ভোটকেন্দ্রটিতে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে কুচাই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাকিরুল আলম জাকিরের ২০/২৫ জন কর্মী জোরপূর্বক ভোট কেন্দ্রে ঢুকে পড়েন। কেন্দ্রে ঢুকে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ একজনকে আটক করে, বাকীরা দৌড়ে পালিয়ে যায়।

এ নিয়ে ইছরাব আলী হাই স্কুল কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.