Sylhet Today 24 PRINT

জামালগঞ্জের ৬ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

জামালগঞ্জ প্রতিনিধি  |  ০৭ মে, ২০১৬

নানা নাটকীয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে আ'লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

উপজেলার সাচনাবাজার ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ সদর ইউনিয়নে সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েল, নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ভীমখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আখতারুজ্জামান শাহ, বেহেলী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ভজন তালুকদার, ফেনারবাক ইউনিয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাধন চন্দ্র তালুকদারকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.