Sylhet Today 24 PRINT

সিলেট\'র প্রবীণ নাট্যজন শমসের ম হোসাইন আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০১৬

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার প্রক্তন সাধারণ সম্পাদকবর্তমান উপদেষ্টা,প্রবীণ সদস্যনাট্যকারনাট্যশিল্পীনাট্য নির্দেশকবাংলাদেশ বেতারসিলেট কেন্দ্রের” গ্রেডের তালিকাভূক্ত নাট্যশিল্পী সিলেট এর প্রবীণ নাট্যজন শমসের ম হোসাইন আর নেই।

রোববার (৮ মে) দুপুর ১২ টা ৩০ ঘটিকায় তাঁর নিজ বাসায় সুবিদ বাজারস্থ বনকলাপাড়া নূরানী ১০৪/১০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামজে জানাযা এবং দাফন বাদ মাগরিব হজরত শাহজালাল (রা) দরগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে । 

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর জিন্দাবাজারস্থ হাজারী বিল্ডিংয়ে পুলিশ কর্তৃক উদীচী অফিস সিজ করা হলে তিনি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলাসহঅন্যদের সাথে নিয়ে পুনরুদ্ধারে দু:সাহসী ভূমিকা পালন করেন।

এদিকে তার মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ ও সুরমা খেলাঘর আসর তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.