Sylhet Today 24 PRINT

নগরীতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৬

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সিলেট নগরীতে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৭ মে) দুপরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আম্বরখানা এলাকায় জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াত ইসলামী রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়। তাদের ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.