Sylhet Today 24 PRINT

জুড়ীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি : |  ০৮ মে, ২০১৬

জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

হুইপ রবিবার (৮ মে) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এতে ব্যয়ে হয়েছে প্রায় ১ কোটি টাকা।

হুইপ আরও বলেন, গণতন্ত্রের মুক্তি, আর্থ-সামজিক উন্নয়ন, সন্ত্রাস দমন, যুদ্ধাপরাধের বিচার, তথ্য প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে আওয়ামী লীগ সরকারের রয়েছে বহু সাফল্য।

 জনসভায় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের সভাপতিত্বে ও অটল কৃষাণ কৃষ্ণ শিবেন এবং ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ রাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা নাছিরুল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রঞ্চিতা শর্মা, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান, আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, শফিক উদ্দিন, যুবলীগ সধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.