Sylhet Today 24 PRINT

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর বিভাগীয় শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত

বড়লেখা প্রতিনিধি |  ০৯ মে, ২০১৬

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম গ্রেফতারী পরোয়ানা তামিলে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালেও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় থাকাকালিন তিনি একই বিষয়ে বিভাগীয় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন।

সোমবার সকালে পুলিশের ডিআইজি’র সম্মেলন কক্ষে এসআই জাহাঙ্গীর আলমকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদপত্র তোলে দেন ডিআইজি (সিলেট) মিজানুর রহমান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন-উর-রশীদ প্রমূখ।

এসআই জাহাঙ্গীর আলম ১৯৯৬ সালের ১ জুন পুলিশ বিভাগে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জন করায় একাধিকবার তিনি পুরস্কার অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.