Sylhet Today 24 PRINT

কবি শুভেন্দু ইমাম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০১৬

গুরুতর অসুস্থ অবস্থায় কবি শুভেন্দু ইমামকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে মস্তিস্কে রক্তক্ষরণ (ষ্টোক) আক্রান্ত হলে তাকে সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

শুভেন্দু ইমামের পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে  চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কবি ও সাংস্কৃতিক সংগঠক শুভেন্দু ইমাম কর্মজীবনে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বর্তমানে অবসরজীবন যাপন করছেন।

নগরীর  মননশীল বইয়ের দোকান ‘বইপত্র'-এর স্বত্বাধিকারী তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.