Sylhet Today 24 PRINT

ঐতিহাসিক ৭ মার্চে লাঠি হাতে রাজপথে মুক্তিযোদ্ধারা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৫

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  ও ২০ দলীয় জোটের সন্ত্রাস ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে শনিবার দুপুরে সিলেটে র‌্যালি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। এ সময় মুক্তিযোদ্ধারা বাঁশের লাঠি হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
র‌্যালিটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টাস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার জুয়েল চক্রবর্তী প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.